এডিসি সাকলায়েনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুযোগ নেই: ডিএমপি কমিশনার

১০ আগস্ট ২০২১, ০৬:১৫ PM
এডিসি সাকলায়েন ও পরীমনি

এডিসি সাকলায়েন ও পরীমনি © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পরীমনির কোনো মামলা তদারকির সঙ্গে জড়িত ছিলেন না এডিসি সাকলায়েন। সঙ্গত কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।

আজ মঙ্গলবার (১০আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।এদিকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে এডিসি গোলাম সাকলায়েনের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এ ঘটনায় এডিসি সাকলায়েনকে ডিবি থেকে বদলি করা হয়েছে।

তবে পরীমনিকে নিয়ে এডিসি গোলাম সাকলায়েনের ভূমিকায় পুলিশ বাহিনী বিব্রত উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, তাকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে। বাহিনীর শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, পরীমনির বিষয়ে কোনো ব্যবসায়ীর তালিকা হচ্ছে না বা কাউকে গ্রেফতারের জন্য কাজ করছে না পুলিশ। পরীমনি গ্রেফতারের পর নানা খবরে নড়েচড়ে বসেছে পুলিশ। পরীমনি ইসুতে কোনো ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক বা প্রতারণা নিয়ে কোনো পক্ষেরই অভিযোগ নেই। তাই কোনো তালিকা করারও সুযোগ নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬