যে কারণে ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

০৮ আগস্ট ২০২১, ১২:০৮ AM
ব্যারিস্টার সায়েদুল হক সুমন

ব্যারিস্টার সায়েদুল হক সুমন © সংগৃহীত

যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে আওয়ামী যুবলীগ। শনিবার (৭ আগস্ট) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইতিপূর্বেও তাকে বিভিন্ন কারণে দুই দফা কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। এ ছাড়াও তিনি সাংগঠনিক কার্যক্রমেও অনুপস্থিত থাকেন। 

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিনে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নেন শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। এ সময় তিনি শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্ততক অর্পণ করে চিৎকার করে স্লোগান দেন।

এই ঘটনার সমালোচনা করে ফেসবুকে লাইভে আসেন সুমন। সেখানে ওসি আক্তার হোসেনের তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।    

শেখ কামালের জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান দেন শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন।

সুমন বলেন, আমার কথা হচ্ছে, আপনি যখন সরকারি দায়িত্বে থাকবেন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবেগ দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা উচিত। কিন্তু তিনি এখনো ওই জায়গাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।

‘নতুন জামা কাউকে দেখালে ঈদ শেষ হয়ে যাবে’
  • ২১ মার্চ ২০২৬
সেমাইয়ের গন্ধ নেই, আছে স্মৃতির ভার—ঈদে প্রবাসীর নিঃশব্দ গল্প
  • ২১ মার্চ ২০২৬
আজ সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদ উদযাপনে যা করবেন আর যা এড়িয়ে চলবেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন সকালেই শুরু বৃষ্টি, কালবৈশাখীসহ ঝড়-বৃৃষ্টির পূর্বা…
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর আজ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence