১০ জেলায় বন্যার আশঙ্কা

০৭ আগস্ট ২০২১, ০৯:০৩ AM
১০ জেলায় বন্যার আশঙ্কা

১০ জেলায় বন্যার আশঙ্কা © টিডিসি ফাইল ফটো

আগামী সপ্তাহে দেশের ১০টিরও বেশি জেলায় বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া প্রধান নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী ২ সপ্তাহে উজানের অববাহিকাগুলোর অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। এতে দেশের ১০টিরও বেশি জেলায় মধ্যমেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, মূলত আগামী সপ্তাহের শেষ দিকে এর প্রভাব দেখা যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও ‍উত্তর মধ্যাঞ্চলের ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির সমতল বেড়ে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের শুরুর দিকে সতর্কসীমায় পৌঁছাতে পারে। ওই সময়ে তিস্তা ও ধরলা নদীর পানি সমতল কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং অববাহিকামুক্ত লালমনিরহাট, নীলফামারি, রংপুর এবং কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের পশ্চিমাঞ্চলের গঙ্গা নদীর পানির সমতল আগামী দুই সপ্তাহে বেড়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। অপরদিকে মধ্যাঞ্চলের পদ্মা নদীর পানি সমতল বেড়ে পেয়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শেষার্ধে অথবা তৃতীয় সপ্তাহের প্রথমার্ধে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে। ফলে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলাগুলোর নিম্নাঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close