হাসপাতাল থেকে লাফিয়ে আত্নহত্যা চেষ্টা করোনা আক্রান্ত নারীর

৩১ জুলাই ২০২১, ০৯:২৭ PM
হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টাকালে ওই নারীর ডান পায়ের কয়েক স্থানে ভেঙে গেছে

হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টাকালে ওই নারীর ডান পায়ের কয়েক স্থানে ভেঙে গেছে © সংগৃহীত

চাঁদপুর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে বিউটি বেগম (৩৫) নামে করোনায় আক্রান্ত এক নারী আত্মহত্যা চেষ্টা করেছেন। শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে এমনটি করেছেন বলে জানা গেছে। আজ শনিবার (৩১ জুলাই) বিকেলে হাসপাতালের করোনা ইউনিটের করিডোরে এ ঘটনা ঘটে।

হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টাকালে ওই নারীর ডান পায়ের কয়েক স্থানে ভেঙে গেছে। একইসঙ্গে মেরুদণ্ডে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩১ জুলাই) বিকেলে হঠাৎ করে হাসপাতালের করিডোরের দ্বিতীয় তলা থেকে এক নারী নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত বিউটি বেগম করোনা পজিটিভ হয়ে হাসপাতালে দ্বিতীয় তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

ওই নারীর শাশুড়ি বলেন, আমাদের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী গ্রামে। বিউটি আমার ছেলে খোকনের স্ত্রী। ১১ দিন আগে করোনা পজিটিভ হলে তিনি পুত্রবধূকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

তিনি জানান, ১১ দিন ধরে তিনি তার ছেলের বউকে নিয়ে ওই ওয়ার্ডে ভর্তি রয়েছেন। পারিবারিকভাবে তাদের কোনো ঝামেলা নেই বলেও তিনি জানান। ঘটনার সময় তার ছেলের বউকে বিছানায় রেখে বাথরুম থেকে ফিরে এসে এ ঘটনা শুনতে পান।

চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রায়হান মো. ওমর ফারুক রূপক বলেন, ঘটনা সম্পর্কে আমিও প্রথমে কিছুই বুঝতে পারিনি। রোগী দেখার ফাঁকে জানতে পারি এক নারী রোগী দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছেন। তবে তিনি করোনা পজিটিভ রোগী।

এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার ব…
  • ১৩ এপ্রিল ২০২৬