লকডাউন বাড়বে কি না সিদ্ধান্ত ৪ আগস্টের মধ্যে

৩১ জুলাই ২০২১, ০৯:২৫ PM
লকডাউন বাড়বে কি না সিদ্ধান্ত ৪ আগস্টের মধ্যে

লকডাউন বাড়বে কি না সিদ্ধান্ত ৪ আগস্টের মধ্যে © ফাইল ছবি

করোনা প্রতিরোধে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি না- তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার (৩১ আগস্ট) গণমাধ্যমকে বলেন, আগামী ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনা করে ৫ আগস্টের পর কী হবে সেই সিদ্ধান্ত আমরা দেব। তবে লকডাউন কী পরিসরে থাকবে তা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।

প্রতিমন্ত্রী বলেন, ‘চলমান এই লকডাউন কঠোরতম ছিল। সেই অনুযায়ী আমাদের সবকিছুই বন্ধ ছিল। কিন্তু এখন তো আর সেটি থাকছে না। এখন স্বল্প পরিসরে খোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের শিল্প-কারখানা খোলা হচ্ছে।’

এদিকে, রোববার থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণার পর শুক্রবার থেকেই গ্রাম থেকে মানুষের ঢাকামুখী ঢল নেমেছে।

রিলেটেড সংবাদ: লঞ্চ চালুর সিদ্ধান্ত বিআইডব্লিউটিএ’র

এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার ব…
  • ১৩ এপ্রিল ২০২৬