করোনায় আক্রান্ত জনপ্রিয় নাট্য নির্মাতা ফারুকী

৩১ জুলাই ২০২১, ১১:৩৯ AM
নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী © ফাইল ফটো

এবার করোনায় আক্রান্ত হলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার (৩১ জুলাই) ফারুকী নিজেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন।

ফারুকী বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি এখন কোথায়, কীভাবে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি।

উল্লেখ্য, গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। যাতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬