করোনাভাইরাসে মৃত্যু: ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বিচারক সানিয়া

২৮ জুলাই ২০২১, ০২:৫০ PM
 সানিয়া আক্তার

সানিয়া আক্তার © ফাইল ছবি

ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৮) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তিনি  সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান তিনি।

তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন তানিয়া আক্তার। তিনি জানান, সানিয়া আক্তার এবং তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান ১২ জুলাই করোনা পজিটিভ হন। সানিয়া আক্তার। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৪ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। 

সানিয়া আক্তার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দশম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সানিয়ার স্বামী এএইচএম ইমরানুর রহমান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নবম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে বিচার বিভাগে যুক্ত হন।

এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১২ এপ্রিল ২০২৬
সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬