কর্মহীনদের পরিবারে হাহাকার বিরাজ করছে: জি এম কাদের

২৬ জুলাই ২০২১, ০৮:৩৫ AM
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের © ফাইল ছবি

করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি। রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, পিপিআরসি ও ব্র্যাকের সাম্প্রতিক গবেষণা জরিপ বলছে, করোনায় এক বছরে দেশের প্রায় ১৫ শতাংশ মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।

সংখ্যায় তা প্রায় দুই কোটি ৪৫ লাখ। আর আগে থেকে দরিদ্র সীমার নিচে বসবাস করছে আরো কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী সে সংখ্যাও সাড়ে তিন কোটির কম নয়।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশ জুড়ে চলছে লকডাউন। দ্বিতীয় ধাক্কায় দারিদ্র্য হার আরো বৃদ্ধির আশঙ্কা আছে। দারিদ্র্য হার বৃদ্ধির প্রধান কারণ মানুষের কর্মহীনতা ও আয় কমে যাওয়া।

তিনি বলেন, লকডাউনের কারণে এসব পরিবারের সদস্যরা কাজের জন্য বের হতে পারছে না। দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে মজুদ থাকে না খাবার। আবার দরিদ্র পরিবারের অনেকের প্রয়োজন জীবন রক্ষাকারী ওষুধ।

এসব পরিবারের খারাপ চিত্র তুলে ধরে তিনি বলেন, এমন অবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে কর্মহীনদের পরিবারে। এ পরিপ্রেক্ষিতে যথাযথ তালিকা করে দরিদ্রদের মাঝে সামাজিক সুরক্ষা কর্মসূচি সরকারকে জোরদার করতে হবে।

নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
গণভোট নিয়ে ‘সেমিনার চান না’ জাকসু ভিপি, ভেস্তে গেল উদ্যোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬