পিলারে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কি না খতিয়ে দেখা হচ্ছে: কাদের

২৫ জুলাই ২০২১, ০৪:২৬ PM
পিলারে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী

পিলারে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী © ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ফেরির ধাক্কায় পদ্মাসেতুর পিলারে কোনো ক্ষয়-ক্ষতি না হলেও এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের অংশ তা খতিয়ে দেখা হচ্ছে। আজ রবিবার (২৫ জুলাই) তার নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নির্মাণ কাজ শুরুর পর থেকেই নানা গুজব, অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশবিরোধী এবং উন্নয়ন বিরোধী একটি অপশক্তি। গতকাল ২৪ জুলাই ২০২১ পর্যন্ত পদ্মাসেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৪ ভাগ, আর সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭ ভাগ।

পড়ুন: ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি: পরিচালক

এর আগে, গত ২৩ জুলাই একটি ফেরির আঘাতে পদ্মাসেতুর পিলারে আঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ফেরির মাস্টার গ্রেপ্তার করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আঘাতকারী ফেরির ওজন ছিলো ১২শত ৮৪ টন, আর পদ্মাসেতুর ডিজাইন অনুযায়ী ৩০ নটিক্যাল মাইল গতিতে ৪ হাজার টন ওজনের নৌ-যানের ধাক্কা সামলানোর ক্যাপাসিটি রয়েছে প্রতিটি পিলারে।

তিনি বলেন, ঘটনার পর পরই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী, কারিগরি কমিটির সদস্যরা, পরামর্শক ও নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতোমধ্যেই ফেরির মাস্টার চালকসহ দুইজনকেই গ্রেফতার করা হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close