দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু, আক্রান্ত ১১ হাজার ৫৭৯

২০ জুলাই ২০২১, ০৪:৪৯ PM
করোনায় আক্রান্ত ব্যাক্তি

করোনায় আক্রান্ত ব্যাক্তি © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৩২৫ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৭৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার (১৯ জুলাই) দেশে একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ৪৮৯ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর করোনয় আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান।

ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬