হাজীগঞ্জে ১৩ স্থানে আজই ঈদের জামাত ও কুরবানি সম্পন্ন

২০ জুলাই ২০২১, ০১:৩৪ PM
ঈদের জামাত

ঈদের জামাত © ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১৩টি স্থানে ঈদুল আযহার জামাত ও কুরবানি হয়েছে। মঙ্গলবার উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল ও শমেশপুর গ্রামসহ ১৩টি স্থানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, এই চারটি গ্রামে ১৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল থেকে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন মুসল্লিরা।

হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাসিন্দা সাবেক কাউন্সিলর হাবীবুর রহমান জানান, আমাদের মসজিদে সকাল ৮টায় নামাজ শেষে পশু কুরবানি শুরু হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, সকাল থেকে পুলিশ ঈদের জামায়াত হওয়া স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে। 

সাদ্রা দরবার শরীফের পীর আল্লামা আরিফ উল্যাহ চৌধুরী জানান, সকাল ৮টায় সাদরা মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামায়াত হয়েছে। চাঁদপুরের ২৫-৩০টি স্থানে আজ ঈদ ও কুরবানি হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে থাকি।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close