মুক্তিযোদ্ধার সন্তানদের দেয়া হবে বৃত্তি, দরখাস্ত আহ্বান

১৯ জুলাই ২০২১, ১১:২৯ PM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় © ফাইল ছবি

২০২১-২০ বর্ষের বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনিদের বৃত্তি দিতে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ‘ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমে’র আওতায় এই বৃত্তির আহ্বান করা হয়।

আগামী ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দরখাস্ত জমা নেয়া হবে বলে সোমবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।

এতে বলা হয়, ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্র-ছাত্রীকে (বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি) বৃত্তি দেয়া হবে।

এতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি পাবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.molwa.gov.bd পাওয়া যাবে।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence