বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু

১৩ জুলাই ২০২১, ০৮:৪৭ PM
বিমানের ফ্লাইট

বিমানের ফ্লাইট © ফাইল ফটো

কোরবানি ঈদ সামনে রেখে চলমান লকডাউন শিথিল করেছে সরকার।আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এ সময় অর্থাৎ বৃহস্পতিবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ওই দিন থেকে পরবর্তী দিন গুলো অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলাচল করবে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সকল ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

ইতোপূর্বে করোনা প্রাদুর্ভাবের কারণে বেবিচক দুই দফায় ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশনা জারি করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬