করোনা: ৪২তম বিসিএস থেকেই ৪ হাজার চিকিৎসক নিয়োগের দাবি

১৩ জুলাই ২০২১, ০২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে চান ৪২তম বিসিএস প্রত্যাশীরা। এজন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নতুন যে চার হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা এসেছে তা এই বিসিএস থেকেই দেয়ার দাবি তুলেছেন তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪২তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগ ছাড়াও আরও ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হবে। এরপর পিএসসি বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

৪২তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের সঙ্গে কথা বললে তারা জানায়, করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত প্রায়। কোভিড গত বছরই স্বাস্থ্য খাতের জনবল সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। সরকারি হাসপাতালগুলোতে প্রায় ১১ হাজার ৩৬৩টি চিকিৎসক পদ শূন্য রয়েছে।

তারা আরও জানান, ৪২তম বিসিএস থেকে আগের দুই হাজার এবং নতুন চাহিদা তৈরি হওয়া ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হলে অনেক সময় বাঁচবে। কেননা নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে পুরো প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লেগে যাবে। ৪২তম বিসিএসের সবকিছুই কমপ্লিট। শুধুমাত্র কিছু সংখ্যক প্রার্থীর ভাইভা বাকি আছে।

এছাড়া ৩৯তম বিসিএস থেকে ইতোপূর্বে ৬ হাজার ৫০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ৪২তম বিসিএস চলমান এবং অর্ধেকের বেশি পরীক্ষার্থীর ভাইভা হয়ে গেছে, এই অবস্থায় ৪২তম বিসিএস দ্রুত শেষ করে করে এখান থেকে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হোক।

এ প্রসঙ্গে ৪২তম বিসিএস প্রত্যাশী চিকিৎসক ডা. রাকিব বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট রয়েছে। করোনাসহ অন্যান্য রোগীর প্রবল চাপে চিকিৎসক, নার্স এর অপ্রতুলতা স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকেই চিহ্নিত করেছে। এই অবস্থায় হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেয়া দরকার।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকের যে সংকট রয়েছে সেটি ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের দিয়ে অনেকটাই পূরণ করা সম্ভব। এখানে সরকারের স্বদিচ্ছাটাই মুখ্য। আমরা দেশের সেবা করতে চাই। দেশের প্রয়োজনে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে কাজ করতে চাই।

৪২তম বিসিএসের আরেক প্রার্থী ডা. সাবরিনা জানান, করোনা রোগীদের চিকিৎসা দিতে নতুন ৫টি করোনার ফিল্ড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানেও নতুন চিকিৎসকের প্রয়োজন হবে। এই ফিল্ড হাসপাতালসহ দেশের সব হাসপাতালে চিকিৎসক সংকট দ্রুত মেটাতে হলে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত নিয়োগ দেয়া ছাড়া উপায় নেই।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় হাসপাতালের চিকিৎসক সংকট মেটাতে গত বছর দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি লিখিত (এমসিকিউ) পরীক্ষায় ৩১ হাজার প্রার্থী অংশ নেন। এতে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হন। গত জুন মাস থেকে এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে তা স্থগিত করা হয়েছে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence