সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে: ড. কামাল

০৯ জুলাই ২০২১, ০৪:২৯ PM
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন © ফাইল ছবি

দেশের সব নাগরিকের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও, পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা আমদানি করতে হবে।

আজ শুক্রবার (০৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি দেশের বর্তমান ভয়াবহ ও আশঙ্কাজনক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ড. কামাল বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনো ভাবেই কাম্য নয়। এই মুহুর্তে প্রয়োজন মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, করোনার ভয়াবহতা এবং জীবনহানি বহুগুণ বেড়ে যাবে, যার দায়িত্ব বর্তাবে সরকারের ওপর। সব নাগরিকের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও, পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা আমদানি করতে হবে।

লকডাউনের সমালোচনা করে তিনি বলেন, গার্মেন্টস কল-কারখানা যেভাবে চালু আছে, শ্রমিক কর্মচারীরা দূর থেকে দলবদ্ধভাবে গিয়ে কাজ করে, এই অবস্থা বহাল রেখে করোনা মোকাবিলায় সুফল আসবেনা।

তিনি বলেন, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার আগেই অক্সিজেন, ভেন্টিলেশনসহ সব চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবিলায় লকডাউন দিলে লকডাউনের উদ্দেশ্য সফল করতে হলে, দিন আনে দিন খায় এমন মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের নিশ্চয়তা দিতে হবে।

সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬