কারখানার আগুনে পুড়ল ২ শ্রমিক, আটকে আরও অনেক

০৮ জুলাই ২০২১, ০৯:০২ PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটিতে অনেক শ্রমিক আটকা পড়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়েছে। একই ভবনের তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত কারখানাটির অন্তত ৪০ জন শ্রমিক–কর্মচারী আটকা পড়েছেন বলে কারখানা থেকে বের হয়ে আসা শ্রমিকেরা দাবি করেছেন।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি। মৃত দুই শ্রমিক হলেন স্বপ্না রানী (৪৫) ও মিনা রানী (৩২)।

জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close