আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

০৭ জুলাই ২০২১, ০৯:৩১ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ির ছাদে দেশটির পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়।

আজ বুধবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই যুবকের নাম স্বপন মণ্ডল (৩৫)। তিনি উপজেলার একই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল বলেন, ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের ভক্ত ছিলেন স্বপন মণ্ডল। দুপুরে নিজ বাড়ির ছাদে উঠে পতাকা টানাচ্ছিলেন তিনি। এসময় কোনোভাবে বাড়ির পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

পড়ুন: পা থেকে চুইয়ে পড়ছে রক্ত, তবুও খেলে গেলেন মেসি

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

রিলেটেড নিউজ: আগের দুই ফাইনালেই হেরেছে মেসির আর্জেন্টিনা
                             ব্রাহ্মণবাড়িয়ার ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি, আহত ৪

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence