মেডিকেল কলেজ থেকে ২২৫১ চিকিৎসককে হাসপাতালে বদলি

০৬ জুলাই ২০২১, ০৮:৩৬ PM
চিকিৎসককে বদলি

চিকিৎসককে বদলি © ফাইল ফটো

করোনাভাইরাস মহামারি সুষ্ঠুভাবে মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার জন্য সরকার এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করেছে। সোমবার ও মঙ্গলবার (৪ ও ৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বেশকিছু প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া এই আদেশ বলবৎ থাকবে। মোট পাঁচটি বিভাগে এসব চিকিৎসককে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। এসব চিকিৎসক করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

আজ মঙ্গলবারের (৬ জুলাই) মধ্যে পদায়ন করা চিকিৎসকদের কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে বুধবার (৭ জুলাই) বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এই চিকিৎসকেরা আগের কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন এবং যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।

এক্ষেত্রে আদেশ সংশোধনের প্রয়োজন হবে না। পদায়ন হওয়া চিকিৎসকদের একটি বড় অংশ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। তাদের হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।

ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬