রংপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

০৬ জুলাই ২০২১, ১১:৩১ AM
হাসপাতালের আইসিইউতে টাঙানো নোটিশ

হাসপাতালের আইসিইউতে টাঙানো নোটিশ © সংগৃহীত

বেড ফাঁকা না থাকায় রংপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রেখে কর্তৃপক্ষ। হাসপাতালটির সামনে 'বেড ফাঁকা নেই' সংক্রান্ত নোটিশও টাঙানো হয়েছে।

এদিকে হাসপাতালটি উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহের জন্য জরুরি হাইফ্লো ন্যাজাল ক্যানোলার সংকট দেখা দিয়েছে। আইসিইউতেও কোনো বেড ফাঁকা নেই। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

বিষয়টি শিকার করে হাসপাতালটির পরিচালক ড. রেজাউল করিম জানিয়েছেন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে কোনো আইসিইউ শয্যা ফাঁকা নেই। সেজন্য নোটিশ টাঙানো হয়েছে। এছাড়া আমাদের এখানে কোনো শয্যা না থাকায় রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর নবনির্মিত শিশু হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। হাসপাতালটিতে ১০টি আইসিইউ শয্যা থাকলেও দু'টি বেডে ভেন্টিলেটর নেই।

ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬