খুলনা

লকডাউন ভঙ্গ, ৩৮ জনকে ১৮৬৫০ টাকা জরিমানা

০২ জুলাই ২০২১, ০৬:৪০ PM
লকডাউন ভঙ্গ, ৩৮ জনকে ১৮৬৫০ টাকা জরিমানা

লকডাউন ভঙ্গ, ৩৮ জনকে ১৮৬৫০ টাকা জরিমানা © সংগৃহীত

খুলনায় চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় সারা দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযানে মহানগর ও উপজেলায় ৩৮ মামলায় ১৮৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়

আজ শুক্রবার সকাল থেকেই মহানগরে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সমগ্র দেশের ন্যায় খুলনা জেলাতেও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে এসব অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, খুলনা মহানগরী ও উপজেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধিনিষেধ নিশ্চিতকরণে এখন পর্যন্ত মোবাইলকোর্ট পরিচালনাকালে মোট ৩৮টি মামলায় ৩৮ জনকে ১৮,৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন।

শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
গলার চেইন ‘ছিনিয়ে নিতে’ শিশু মরিয়মকে হত্যা, লাশ মিলল চুলায়
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence