নদীতে সাঁতার কেটে ঘাস আনতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ

১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৯ PM
নিখোঁজ মুশু গাজী

নিখোঁজ মুশু গাজী © সংগৃহীত

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে সাঁতার কেটে গরুর ঘাস আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন মুশু গাজী নামে এক বৃদ্ধ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নদীর মাঝপথে তিনি হঠাৎ ডুবে গেলে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই নিজের গরুর জন্য ঘাস কাটতে নদীর ওপারে যাওয়ার উদ্দেশ্যে সাঁতার কেটে নদী পার হচ্ছিলেন মুশু গাজী। এ সময় মাঝনদীতে পৌঁছালে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মনোয়ার হোসেন মনু বলেন, ‘নদী পার হওয়ার আগে তার সঙ্গে আমার কথা হয়। আমি নিজ চোখে দেখেছি, তিনি সাঁতার কেটে বেশ কিছু দূর এগিয়ে যান। পরে আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি। রাতে শুনতে পাই, তিনি আর বাড়িতে ফেরেননি। এরপর থেকে খোঁজাখুঁজি চলছে, কিন্তু এখনো কোনো সন্ধান মেলেনি।’

অন্যদিকে স্থানীয় বাসিন্দা খোরশেদ হাওলাদার জানান, মুশু গাজী মৃত সিদ্দিকুর রহমান গাজীর ছেলে। তিনি নিয়মিত গরুর ঘাস কাটার জন্য নদীর ওপারে যেতেন। হঠাৎ এমন দুর্ঘটনা কেউই কল্পনা করতে পারেনি।

বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন। পরিবারের সদস্যরা মাইকিং করে তার সন্ধান ও মরদেহ উদ্ধারের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। স্থানীয় ডুবুরি ও সংশ্লিষ্টদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে যুক্ত করা হবে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬