করোনা নিয়ন্ত্রণে এলে প্রাথমিক-মাধ্যমিক স্কুল খোলা হবে: প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২১, ০৩:২৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করেই সশরীরে পাঠদান দেয়া হবে।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনকালে সাধারণ আলোচনায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা টিকা দেয়ার একটা বয়স নির্ধারণ করে দিয়েছে। আমরা সেভাবেই করোনা ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছি। আমরা চেষ্টা করছি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত করতে। যেন আমরা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি।

শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সেজন্য আমরা এবারের বাজেটে শিক্ষা, গবেষণা, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়িয়েছি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close