ই–ভ্যালি থেকে পণ্য বুঝে পেয়ে দাম পরিশোধ

২৪ জুন ২০২১, ০৭:১৫ PM
অনলাইন শপিং

অনলাইন শপিং © ফাইল ফটো

এখন থেকে দেশের ই-কমার্স সাইটগুলো থেকে পণ্য বুঝে পাওয়ার মূল্য পরিশোধ করবেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে  ই-ভ্যালি, আলেশা মার্টসহ সব ই-কমার্সের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বহুপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এখন থেকে পণ্য ডেলিভারি মেসেজ দেয়ার পর মূল্য পাবে বিক্রেতা। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে।

তিনি আরও বলেন, যারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কেনাকাটা করেন, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে পণ্য হাতে না পাওয়া পর্যন্ত আপনারা মূল্য পরিমোধ করবেন না।

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায়জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬
মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা স্…
  • ১৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু
  • ১৪ এপ্রিল ২০২৬
বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • ১৪ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দিবে হোন্ডা, আবেদন শেষ ২৪ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
করোনার ভ্যাকসিনের কারণে ওয়ার্নের মৃত্যু—দাবি ছেলের
  • ১৪ এপ্রিল ২০২৬