২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ১০০ শতাংশ

২৪ জুন ২০২১, ০৯:১৯ AM
চুয়াডাঙ্গায় করোনা শনাক্তে রেকর্ড

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তে রেকর্ড © সংগৃহীত

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার শতভাগ। শনাক্তের এই হার দেশের সব অঞ্চলের মধ্যে রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে সবার শরীরেই করোনা শনাক্ত হয়েছে।

এদিকে একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ২ হাজার ৮৩৭ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১ জনে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় একজন, আলমডাঙ্গা উপজেলায় সাতজন এবং জীবননগর উপজেলায় ১৪ জন। মৃত দুজনের মধ্যে একজন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুস সোবহান এবং দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন।

জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন এবং রেফার আছেন তিনজন।

এছাড়া, ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার (২৩ জুন) সকাল ৬টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে (২০ জুন) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়। ১৫ জুন লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।

আরও দেখুন: করোনা পরিস্থিতি খারাপ হলে পেছাবে ঢাবির ভর্তি পরীক্ষা

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence