যে কারণে ২১ জুন দিনটি সবচেয়ে বড়

২১ জুন ২০২১, ১১:০৯ AM
পৃথিবীর বুকে দীর্ঘতম দিন

পৃথিবীর বুকে দীর্ঘতম দিন © সংগৃহীত

আজ ২১ জুন, বছরের সবচেয়ে দীর্ঘতম দিন। ছোটকাল থেকেই নিশ্চয় ২১ জুন দীর্ঘতম দিন, আর ২২ ডিসেম্বর দীর্ঘতম রাতের কথা জানা। আজকের দিনটা কতটুকু বড়? আবহাওয়া অফিসের তথ্য বলছে, আজ দিন থাকবে ১৩ ঘণ্টা ৩৭ মিনিট। আজ সূর্যোদয় হয়েছে ৫টা ১২ মিনিটে আর সূর্যাস্ত যাবে ৬টা ৪৯ মিনিটে।

সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনও উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, কখনও দক্ষিণ গোলার্ধ। আর আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকায়, আজকের দিনটি সবচেয়ে বড়।

আজকের এই দিনে কর্কট আর মকর নামে দু’টি ক্রান্তি রেখা চলে গেছে পৃথিবীর ওপর দিয়ে। আর ওদের মধ্যে দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। ওটাকে উত্তরের রেখাও বলা যায়। ২১ জুন সকাল আর সন্ধ্যার সূর্যটা সবচাইতে বেশি হেলে থাকবে ওই উত্তরেই। আর ঠিক দুপুরবেলা সূর্য থাকবে কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর।

২১ জুনের এই দিনটিকে কেউ বলে কর্কটক্রান্তি দিবস, কেউ বলে অয়ন দিবস। ইংরেজিতে একে পালন করা হয় সামার সলস্টিস ডে হিসেবে। পৃথিবীর নিয়ম অনুযায়ী উত্তর গোলার্ধে আজকের পর থেকে ছোট হওয়া শুরু করবে দিন, আর রাত হবে বড়।

যে ৪ কারণে বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দ…
  • ০৫ এপ্রিল ২০২৬
বিসিবিতে পদত্যাগের হিড়িক, নেপথ্যে কী?
  • ০৫ এপ্রিল ২০২৬
আকিজ গ্রুপে চাকরি, আবেদন শেষ ৮ এপ্রিল
  • ০৫ এপ্রিল ২০২৬
তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার 
  • ০৫ এপ্রিল ২০২৬
প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ০৫ এপ্রিল ২০২৬
টেকনাফে বিএনপির কার্যালয়ে আগুন
  • ০৫ এপ্রিল ২০২৬