অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত আজ নয়: শিক্ষামন্ত্রী

০৫ এপ্রিল ২০২৬, ০১:২৫ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩১ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

আজ নয়, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। 

তিনি বলেন, ‘আজ নয়, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে, গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রবিবার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কমকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনলাইন ক্লাসের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেওয়া হবে। সেই হিসেবে আজ কোনো ধরনের সিদ্ধান্ত আসার সম্ভবনা কম। 

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬