নতুন নামে হবে এবারের বৈশাখী শোভাযাত্রা

০৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ PM
বৈশাখী শোভাযাত্রা

বৈশাখী শোভাযাত্রা © সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মঙ্গল বা আনন্দ নামে নয় এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পহেলা বৈশাখের শোভাযাত্রা উদযাপিত হবে। এবার থেকে নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পালিত হবে এবং ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে।

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা এবার বৈশাখী শোভাযাত্রা করব। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা সবকিছু এখন থেকে ‘বৈশাখী’ নামেই পরিচিত হবে। মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষ উদযাপনের জন্য বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে।

নিতাই রায় বলেন, বাংলা নববর্ষ দীর্ঘদিন ধরে বাঙালির সংস্কৃতিক ঐতিহ্য। এটি কোনো দলের নয়। কৃষক থেকে সাধারণ মানুষ সকলেই এর আনন্দ উপভোগ করে। ইউনেস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউনেস্কো আগে তো করেনি। ইউনেস্কো করলেই যে আমাদের সেটি করতে হবে, এমন কোনো কথা নেই।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9