ইসি মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

২০ জুন ২০২১, ০৯:০৩ PM
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার © ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাহবুব তালুকদারের একান্ত সচিব এনাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শনিবার (১৯ জুন) রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জ্বর আসে। তাপমাত্রা বেশি ও শারীরিক অবস্থা খারাপ অনুভূত হওয়ায় রাতেই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

পরে তাঁর করোনা শনাক্ত হয় জানিয়ে এনাম উদ্দীন বলেন, এখন তিনি কেবিনে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মাহবুব তালুকদার।

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬