করোনায় ৬০ মৃত্যু, আক্রান্ত ফের বাড়ল

১৬ জুন ২০২১, ০৬:০৭ PM
করোনায় মৃত ব্যাক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যাক্তির লাশ দাফন © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে।  নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২৮২ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনে।

বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮০৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬