বশেমুরবিপ্রবি ভিসি অবরুদ্ধ

উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা

উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে উপাচার্য ড.এ.কিউ.এম মাহবুবকে অবরুদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়টির মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা।

আজ বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরসহ প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার একাংশ অবরোধ করে আন্দোলন শুর করেন প্রায় শতাধিক কর্মচারী। সর্বশেষ তথ্য অনুযায়ী উপাচার্য এখনও অবরুদ্ধ রয়েছেন।

এ বিষয়ে মাস্টাররোল কর্মচারী রিপন গাজী বলেন, ‘‘আমরা গত তিন বছর যাবৎ অস্থায়ী ভিত্তিতে কাজ করছে। মাঝে প্রায় তেরোমাস আমাদের বেতন বন্ধ ছিলো। নতুন উপাচার্য আসার পর চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা এখনও আশ্বাসের কোনো বাস্তবায়ন দেখিনি। এখন আমাদের একটাই দাবি নীতিমালা প্রণয়ন করে চাকরি স্থায়ীকরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত গেট আটকানো থাকবে এবং অবরোধ চলবে।’’

এ বিষয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে আসার আগে মাস্টাররোলে প্রায় দেড় শতাধিক কর্মচারী নেয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এত সংখ্যক কর্মচারীর পদ নেই। ইউজিসির কাছে সম্প্রতি কিছু পদে লোক নিয়োগের আবেদন করা হয়েছে। এক্ষেত্রে হয়ত ১২-১৩ টি কর্মচারীর পোস্ট আাসতে পারে। ইউজিসি অনুমতি না দিলেতো আমাদের চাকরি স্থায়ীকরণের সুযোগ নেই।”

সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬
সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬