করোনায় আ.লীগের ১ হাজার নেতাকর্মী মারা গেছেন: তথ্যমন্ত্রী

১৫ জুন ২০২১, ০৬:৪০ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে করোনায় মানবসেবা করতে গিয়ে আওয়ামী লীগের এক হাজার নেতাকর্মীর মারা গেছেন। ১৩০ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই অনুষ্ঠানের আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, করোনা মহামারীর মধ্যেও মোহাম্মদ নাসিম েঘরে বসে থাকেননি। মানুষের সেবা করেছেন। নেতাকর্মীদের নিয়ে সাধারণ জনগণের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। তাকে হারানোয় আওয়ামী লীগের এক অপূরনীয় ক্ষতি হয়েছে। ১৪ দলকে তিনি সংগঠিত করেছিলেন। ১৪ দলকে সব সময় আওয়ামী লীগের পাশে রেখেছিলেন।

ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬