কম সংক্রমিত এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি

১৩ জুন ২০২১, ১০:২০ PM
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা বলেছেন, যেসব এলাকায় করোনা সংক্রমণ কম কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই, সেখানেই নির্বাচন অনুষ্ঠিত।

আজ রবিবার (১৩ জুন) সকালে মাদারীপুরে সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘গত ২১ এপ্রিল প্রথমধাপে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা পিছিয়ে ২১ জুন দিন ধার্য করে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় ২০০ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন। এ ছাড়া ইভিএমের মাধ্যমে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন ও ১১টি পৌরসভার ভোট গ্রহণ করা হবে।

পড়ুন: করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ: সিইসি

ইভিএমের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘২০০টি ইউনিয়নের মধ্যে সীমিত সংখ্যক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্টিক পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।’

নির্বাচনের আগে ও পরে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬