নির্বাচনে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে সম্মাননা-পদক আসছে পুলিশে

১২ জুন ২০২১, ০৯:৪৫ PM
কর্তব্যরত পুলিশ সদস্যরা

কর্তব্যরত পুলিশ সদস্যরা © ফাইল ফটো

বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বপালনকারী পুলিশ কর্মকর্তাদের জন্য পদক আনছে সরকার। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ তথ্য জানিয়েছে।

জননিরাপত্তা বিভাগ জানায়, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্বপালনের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যরা সম্মাননা পদক ও বিশেষ ফিতায় ভূষিত হবেন।

পদক ও বিশেষ ফিতায় ‘সংসদীয় নির্বাচন ডিসেম্বর ২০০৮’, ‘সংসদীয় নির্বাচন জানুয়ারি ২০১৪’ এবং ‘সংসদীয় নির্বাচন ডিসেম্বর ২০১৮’ লেখা থাকবে।

আরও পড়ুন: ছাত্রলীগের হাতে মারধরের শিকার জাবি নিরাপত্তাকর্মী

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয় পায়। পরের দুটি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয়। এই দুটিতেও জয় পায় আওয়ামী লীগ। তবে ২০১৪ সালের নির্বাচনে বিরোধীদল বিএনপি নির্বাচন বয়কট করলে অনায়াসে জয় পেয়ে যায় আওয়ামী লীগ।

২০১৮ সালের নির্বাচনে বিএনপিকে পরাজিত করে মোট আসনের দুই তৃতীয়াংশের বেশি আসন জিতে নেয় আওয়ামী লীগ। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নানা মহলে প্রশ্ন রয়েছে।

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬