ছাত্রলীগের হাতে মারধরের শিকার জাবি নিরাপত্তাকর্মী

১২ জুন ২০২১, ০৮:৫৪ PM
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হলেন মনোয়ার হোসেন হিমেল

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হলেন মনোয়ার হোসেন হিমেল © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নিরাপত্তাকর্মীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের এক কর্মী। শনিবার (১২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আমবাগান-সংলগ্ন ফটকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হলেন মনোয়ার হোসেন হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আমবাগান-সংলগ্ন ফটক দিয়ে ঢোকার চেষ্টা করেন অভিযুক্ত ছাত্রলীগ কর্মী। এ সময় ফটকের দুটো অংশ খুলে দিতে নিরাপত্তাকর্মীকে নির্দেশ দেন ছাত্রলীগ কর্মী হিমেল।

এসময় গেটের দুই অংশ খোলা যাবে না বলে জানান কর্তব্যরত নিরাপত্তাকর্মী ফয়সাল কবির। এ সময় গেট খুলতে বাধ্য করতে নিরাপত্তা কর্মীকে মারধর করা শুরু করেন ওই ছাত্রলীগ কর্মী।

এ বিষয়ে অভিযুক্ত মনোয়ার হোসেন বলেন, আমি ক্যাম্পাসে ঢুকতে চাচ্ছিলাম, তখন গেটের একটা অংশ খোলা ছিল। আমি গার্ডকে বললাম গেটের দুই অংশ খুলে দিতে। কিন্তু তিনি খুলেন নাই। পরে আমার মাথা গরম হয়ে গেছিল। তখন একটা থাপ্পড় দিয়ে ফেলেছি। পরে নিজেদের মধ্যে এটা সমাধান হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, আম বাগানের গেটটা প্রশাসন থেকে বন্ধ রাখার নির্দেশ আছে। কিন্তু ওই শিক্ষার্থী এসে গেটের পুরো অংশ খুলে দিতে বলে গার্ড একটা অংশ খুলে দেয়। হঠাৎ করেই ওই শিক্ষার্থী গার্ডের ওপর চড়াও হয়ে মারধর করেন। আমরা রেজিস্ট্রার, প্রক্টরকে জানিয়েছি।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬