আরো ১৬ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

১২ জুন ২০২১, ০৭:২০ PM
বীরাঙ্গনা

বীরাঙ্গনা © প্রতীকি ছবি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নির্যাতিত আরো ১৬ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ ১৬ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেয়েছেন।

নতুন করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা হলেন- সুনামগঞ্জের গুলবাহার বেগম, মাদারীপুরের অজুফা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার আনোয়ারা বেগম ও রুমিয়া খাতুন, পিরোজপুরের বিল্ল বাসিনী ও শেফালী সিকদার, চট্টগ্রামের হোসনে আরা বেগম, নরসিংদীর জাহেরা খাতুন, মৌলভীবাজারের মইরম নেছা, হাজেরা বেগম ও প্রীতি রানী দত্ত, রংপুরের মোছা. ফাতেমা বেগম, মোছা. বেগনা বেগম, মোছা. মালেকা বেগম, নোয়াখালীর শোভা পারভীন এবং বাগেরহাটের সেতারা বেগম।

সব মিলিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ৪১৬ জন।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence