বজ্রপাতে দেশে একদিনে শিক্ষার্থী-নারীসহ ২৮ জনের মৃত্যু

০৭ জুন ২০২১, ০৯:৩৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বজ্রপাতে সারাদেশে রোববার (৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থী-নারীসহ ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ছয়জন। চট্টগ্রাম, ফেনী, সাতক্ষীরা, বগুড়া, বরিশাল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জে, পটুয়াখালী, মাদারীপুর, নোয়াখালী, শরীয়তপু, নাটোর, মেহেরপুরে বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে।

চট্টগ্রামের মিরসরাই, বোয়ালখালী, ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলায় রবিবার বিভিন্ন সময়ে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর পূর্ব ডোমখালী ওয়ার্ড এলাকার স্কুলছাত্র সাজ্জাদ হোসেন (১৬), বাণেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮), বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মো. জাহাঙ্গীর (৩৯), ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর মানিকপুর ওয়ার্ডের ডলুরপাড়া এলাকার যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকার সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকার আব্দুল কাদেরের বাড়ির মৃত নুরুল আলমের মো. জলিল আহাম্মদ (৪০)। এ চার উপজেলায় বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন অনন্ত তিনজন।

আরো পড়ুন সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৫ জনের মৃত্যু

রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- উল্লাপাড়ার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, সলঙ্গার আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা, বাতিয়া গ্রামের কৃষক আলহাজ পণ্ডিত ও বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম।

রবিবার নাটোরের সিংড়া উপজেলার কলম কাজিপাড়া গ্রামে বজ্রপাতে মো. রাসেল (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রাসেল একই উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আলাদী গ্রামের মো. ওসমান আলীর ছেলে।

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে সাতলা গ্রামে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সুমন খান (২৬) নামে আরেক শ্রমিক। বজ্রপাতে মৃত নান্টু ওই গ্রামে ইউনুস বালীর ছেলে। আহত সুমন একই এলাকার পল্টু খানের ছেলে। এছাড়া বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে বজ্রপাতে হাসান আলী সরদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাসান আলী সরদার ওই ইউনিয়নের ষোলঘর এলাকার বাসিন্দা।

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের হাওলাদারকান্দি বালুরটেক এলাকায় বজ্রপাতে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আয়শা ওই এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী।

আরো পড়ুন হাসপাতালে থেকে চুরি যাওয়া শিশুকে নিয়ে থানায় হাজির কলেজছাত্রী

বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আদিল হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় বজ্রপাতে আরমান হোসেন (৭) নামে এক শিশু আহত হয়। সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আদিল হোসেন ওই গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

বজ্রপাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামে ফরিদ নওদা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ফরিদ ওই গ্রামের মৃত বকস নওদারের ছেলে।

পটুয়াখালীর সদর ও মির্জাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- জেলা সদর উপজেলার মরিচবুনিয়ি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মৃত মোনসের হাওলাদারের ছেলে মজিবার হাওলাদার (৩০) ও মির্জাগঞ্জের জিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সেরজন আলী হাওলাদারের ছেলে আব্দুল জলিল।

মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- ঘিওর সদর এলাকার মুক্তার হোসেনের ছেলে শাহীন হোসেন (১৮) ও দৌলতপুরের বাচামারা ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে গোলাম মোস্তফা (৪০)।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের দক্ষিণ মাঠে বজ্রপাতে কোরবান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কোরবান একই উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের মৃত ফকির আলীর ছেলে।

আরো পড়ুন টাকার অঙ্কে শিক্ষার বরাদ্দ বাড়লেও মূলত কমেছে

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে আবদুল মান্নান খোকন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত মান্নান ওই উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামে মোল্লাবাড়ীর মৃত মৌলভী সৈয়দ আহমদের ছেলে।

শরীয়তপুরের জাজিরায় সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণনগর এলাকায় আতিকুর রহমান মাতবর (১৪) এক যুবক বজ্রপাতে মারা গেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আতিকুর রহমান জাজিরায় সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণনগর এলাকার মাতবর ফারুক মাতবরের ছেলে।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া ও তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হরিণখোলা গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে সাজেদা আক্তার তামান্না (১৪) নামের এক মাদরাসার ছাত্রী ও তার ফুফাতো ভাই আল-আমিন (৬) মারা গেছে। অন্য এক বজ্রপাতের ঘটনায় শিরিন আক্তার (১০) ও আকবর হোসেন (১৫) নামের দুই শিশু আহত হয়েছে।

এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬