ছাগলকে জরিমানা করলেন ইউএনও

২৭ মে ২০২১, ০৫:১৮ PM
প্রতীকী ছাগলের ছবি

প্রতীকী ছাগলের ছবি © ফাইল ফটো

উপজেলা পরিষদে লাগানো গাছের পাতা খাওয়ার অভিযোগে ছাগলকে দুই হাজার টাকা জরিমানা করেছেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন।

জানা গেছে, উপজেলা ডাকবাংলো সংলগ্ন বসবাসরত সাহারা বেগমের ছাগল প্রায়ই উপজেলা চত্বরে লাগানো গাছের পাতা খেয়ে ফেলত৷ এতে ক্ষুব্ধ ছিলেন ইউএনও। সম্প্রতি ছাগলটি ধরে তার উপর বিচারিক ক্ষমতা প্রয়োগ করেন তিনি।

ছাগল মালিক সাহারা জানান, গত ১৭ মে তার ছাগলটি হারিয়ে যায়। অনেক খোজাখুজি করেও তিনি ছাগলের সন্ধান পাননি। পরে জানতে পারেন ইউএনও ম্যাডাম তার ছাগল আটকে রেখেছেন।

এ বিষয়ে সীমা শারমিন বলেন, উপজেলা চত্বরে বিভিন্ন জায়গা থেকে ফুলের গাছ কিনে এনে লাগানো হয়েছে। তবে সাহারা বেগমের ছাগল এসে সেই গাছের পাতা খেয়ে ফেলত। আমি তাকে ডেকে অনেকবার সতর্ক করেছি। তবে তাতেও কোনো কাজ হয়নি। পরে গণ-উপদ্রব আইনে তাকে জরিমানা করা হয়েছে।

৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
close