বৃদ্ধ ফরিদের বাড়িতে ৯০ দিনের খাবার নিয়ে হাজির রাব্বানী

২৬ মে ২০২১, ০৯:২০ PM
বৃদ্ধ ফরিদ উদ্দিনের বাড়িতে তিন মাসের খাবার নিয়ে হাজির হন ছাত্রলীগের সাবেক গোলাম রাব্বানী

বৃদ্ধ ফরিদ উদ্দিনের বাড়িতে তিন মাসের খাবার নিয়ে হাজির হন ছাত্রলীগের সাবেক গোলাম রাব্বানী © সংগৃহীত

সরকারি ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চাওয়ায় জরিমানা গুনতে হয়েছিল বৃদ্ধ ফরিদ উদ্দিনকে। বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই বৃদ্ধের বাড়িতে তিন মাসের খাবার নিয়ে হাজির হলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি টিম পজিটিভ বাংলাদেশেরও প্রতিষ্ঠাতা।

আজ বুধবার (২৬ মে) নারায়ণগঞ্জের দেওভোগ নাগবাড়ি এলাকায় ফরিদ উদ্দিনকে এ সহায়তা দেওয়া হয়। এর অংশ হিসেবে চাল ১০০ কেজি, আলু ৬০ কেজি, ডাল ২৫ কেজি ও ৮ কেজি তেল নিয়ে হাজির হন তারা। সঙ্গে নগদ পাঁচ হাজার টাকাও সহযোগিতা করেন গোলাম রাব্বানী।

গত ২০ মে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চেয়েছিলেন বৃদ্ধ ফরিদ উদ্দিন। পরে ইউএনও আরিফা জহুরা তার বাড়ি গেলে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বিভ্রান্তিমূলক তথ্য দেন। তিনি জানা, বৃদ্ধের চার তলা বাড়ি রয়েছে। এ ঘটনায় তাকে জরিমানা হিসেবে ১০০ জনকে খাদ্য সহায়তা দিতে বলা হয়। এ জরিমানা দিতে গিয়ে নিজের ও ভাইয়ের স্ত্রীর স্বর্ণালঙ্কার বন্ধক রাখতে হয়। একপর্যায়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

এ ঘটনা ফেসবুকে ভাইরাল হয়। ইউপি সদস্য ও ইনএনওর শাস্তি দাবি করেন নেটিজেনরা। এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে টিম পজিটিভ বাংলাদেশের কয়েকজন সদস্যকে গোলাম রাব্বানী হাজির হন ফরিদ উদ্দিনের বাড়িতে। গোলাম রাব্বানী বলেন, ‘ফরিদ চাচার বাড়িতে গিয়ে আজ বাস্তবতা দেখে এসেছি। তাকে কিছু খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা করা হয়েছে।

১৩ জুন খুলছে স্কুল-কলেজ: শিক্ষামন্ত্রী

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শাকিল নিঝুম, রিয়াদুল ইসলাম ও শাহ পরান শাকিল নামে টিপির তিনি সদস্য। এ তথ্য জানিয়ে রাব্বানী বলেন, এ দুর্যোগে প্রকৃত অসহায় কেউ ৩৩৩ নম্বরে ফোন করে মাঠ প্রশাসনের অবহেলায় যদি খাদ্য সহায়তা না পান, তাহলে টিপিবিকে জানান। সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, পদ ১০, আবেদন শেষ ১১…
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের ভিন্নধর্মাবলম্বী শিক্ষার্থীদের ঈদ ঘিরে অনুভূতি
  • ২০ মার্চ ২০২৬
তারাবির ইমামতিকালে মস্তিষ্কে রক্তক্ষণ, দুদিন পর চলে গেলেন ম…
  • ২০ মার্চ ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে গ্লাসগো ইউনিভার্সিটি, করুন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রনেতাদের ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
শৈশবের ঈদ কি হারিয়ে যাচ্ছে?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence