ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও শক্তিশালী, আঘাত হানবে পশ্চিমবঙ্গ-খুলনায়

২৪ মে ২০২১, ০৯:৪০ PM
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও শক্তিশালী হয়ে উপকূল থেকে এখনও অনেক দূরে অবস্থান করছে

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও শক্তিশালী হয়ে উপকূল থেকে এখনও অনেক দূরে অবস্থান করছে © ইন্টারনেট

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও শক্তিশালী হয়ে উপকূল থেকে এখনও অনেক দূরে অবস্থান করছে। আগামী ২৬ মে এটি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে। আজ সোমবার (২৪ মে) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে ঘূর্ণিঝড়টি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ২৬ মে ভাের নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-খুলনা উপকূলের নিকট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌছতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়াে হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল চবি ছাত্রের

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুদ্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী ছঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী, নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

প্রাইম ইউনিভার্সিটির সামার ও স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
যারা নারীদের অবমাননা করে তাদের পক্ষে নারী সমাজ থাকবে না: সা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙ্গুড়ায় কর্মজীবী নারীদের ব্যানারে ঝাড়ু মিছিল
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬