নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল চবি ছাত্রের

২৪ মে ২০২১, ০৯:১৩ PM
সাজিদ তিয়াস

সাজিদ তিয়াস © টিডিসি ফটো

দিনাজপুরের রাবার ড্রাম এলাকায় নদীতে গোসল করতে নেমে সাজিদ তিয়াস নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী মারা গেছেন। 

আজ সোমবার (২৪ মে) বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সহপাঠী একরামুল হক রনি।

নিহত সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যায়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারি জেলার সৈয়দপুরে। সাজিদের বাবার নাম গোলাম মোস্তফা, তিনি অবসরপ্রাপ্ত আনসার কর্মকর্তা।

নিহতের সহপাঠী একরামুল হক রনি বলেন, নদীতে গোসল করতে গিয়ে স্রোতের কারণে তিয়াস নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে সাজিদ মারা যায়।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬