নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ হারিয়ে ফেলেছে বিএনপি: কাদের

২৪ মে ২০২১, ০২:৩৮ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © ফাইল ছবি

সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশ গ্রহণের আগ্রহই হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের নির্বাচন ব্যবস্থা নাকি সম্পূর্ণ ভেঙে পড়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি।

আজ সোমবার (২৪ মে) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার এবং নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে।

তিনি বলেন, জনগণ বিএনপির এসব বুঝতে পেরেছে বলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির কারচুপির যে অতীত ইতিহাস সেই রেকর্ড কেউ ভাঙতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারাই এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে?

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়টিকে ফরমায়েশি রায় বলে বিএনপি মহাসচিবের স্বভাবসুলভ নেতিবাচক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের জানতে চান কে ফরমায়েশ দিয়েছে?, কোথা থেকে দিয়েছে? তিনি মির্জা ফখরুলের কাছে কোন সুনির্দিষ্ট তথ্য আছে কিনা তাও জানতে চান।

এধরনের কাল্পনিক অভিযোগ শুধু বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করছে না, দেশের স্বাধীন বিচার বিভাগকেও বিএনপি হেয় করছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি জানান, বিএনপির অপরাজনীতি আর মিথ্যাচার ছিলো এতদিন সরকারের বিরুদ্ধে, এখন আদালতের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে যা প্রকারান্তরে আদালত অবমাননার শামিল।

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
close