লকডাউন শেষ হলে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

২৩ মে ২০২১, ১০:০৯ PM
লকডাউন উঠিয়ে নেওয়া হলে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

লকডাউন উঠিয়ে নেওয়া হলে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান © ফাইল ফটো

চলতি মাসের শেষে লকডাউন তুলে নেওয়া হলে আগামী জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় সরকার। তবে বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। এরমধ্যে লকডাউন তুলে দেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হবে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও এক দফা বাড়তে পারে। লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দু-তিন দিনের মধ্যে ছুটির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান তিনি।

গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা সংক্রমন পাঁচ শতাংশের নীচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্কুল খোলার আগে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিতে চায় সরকার। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দ্রুত ক্যাম্পাস খুলতে চায় ঢাবি, টিকা পেতে মন্ত্রণালয়ে চিঠি

সর্বশেষ দফায় আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়। তবে লকডাউনের মেয়ার ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, পদ ১০, আবেদন শেষ ১১…
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের ভিন্নধর্মাবলম্বী শিক্ষার্থীদের ঈদ ঘিরে অনুভূতি
  • ২০ মার্চ ২০২৬
তারাবির ইমামতিকালে মস্তিষ্কে রক্তক্ষণ, দুদিন পর চলে গেলেন ম…
  • ২০ মার্চ ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে গ্লাসগো ইউনিভার্সিটি, করুন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রনেতাদের ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
শৈশবের ঈদ কি হারিয়ে যাচ্ছে?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence