আউটলুক লাইট বন্ধের যে নির্দেশনা দিল মাইক্রোসফট

১৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ PM
আউটলুক লাইট

আউটলুক লাইট © সংগৃহীত

২০২২ সালে চালু করা আউটলুক লাইট মূলত কম স্টোরেজ ও ধীরগতির ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীদের জন্য তৈরি করেছিল মাইক্রোসফট। বিশেষ করে উন্নয়নশীল দেশসহ যেসব অঞ্চলে ইন্টারনেট অবকাঠামো তুলনামূলক দুর্বল, সেখানে ব্যবহারকারীদের জন্য এটি একটি সহজ ও হালকা সমাধান হিসেবে কাজ করত।

তবে অ্যাপটি ধাপে ধাপে বন্ধ করার প্রক্রিয়া নতুন নয়। গত বছরই মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল, ২০২৫ সালের অক্টোবর থেকে এটি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় এবার বিদ্যমান ব্যবহারকারীদের জন্যও অ্যাপটি বন্ধ করার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, আউটলুক লাইট ব্যবহারকারীরা তাদের ইমেইল, ক্যালেন্ডার এবং সংযুক্ত ফাইল হারাবেন না। একই অ্যাকাউন্ট দিয়ে মূল আউটলুক মোবাইল অ্যাপে লগইন করলে সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি একটি সহায়তা পাতায় ব্যবহারকারীদের মূল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে। সেখানে বলা হয়েছে, আরও নিরাপদ এবং উন্নত ফিচার পেতে ব্যবহারকারীদের আউটলুকের মূল সংস্করণ ব্যবহার করা উচিত। প্রয়োজনে ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে গুগল প্লে স্টোরে নিয়ে গিয়ে নতুন অ্যাপ ডাউনলোডের নির্দেশনাও দেওয়া হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আলাদা হালকা সংস্করণের অ্যাপের পরিবর্তে এখন বড় প্রযুক্তি কোম্পানিগুলো একক অ্যাপে সব ব্যবহারকারীর জন্য সুবিধা যুক্ত করার দিকে ঝুঁকছে। এতে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং নিরাপত্তা আপডেট দ্রুত দেওয়া সম্ভব হয়।

এর ফলে কম স্টোরেজ বা ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারী আউটলুক লাইট ব্যবহারকারীদের তুলনামূলক ভারী অ্যাপে অভ্যস্ত হতে হবে।

বিশ্লেষকদের ধারণা, এই সিদ্ধান্ত মাইক্রোসফটের অ্যাপ কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ভবিষ্যতে একীভূত প্ল্যাটফর্মে আরও উন্নত ফিচার দেওয়ার ওপর জোর দেওয়া হবে।

জামায়াতপন্থী কর্মকর্তাদের বদলি করে বিএনপিপন্থীদের পদায়নের অ…
  • ২৩ জুলাই ২০২৬
রাতের মধ্যে ৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
  • ২৩ জুলাই ২০২৬
চাঁবিপ্রবিতে ভিসি ও প্রো-ভিসির যোগদান সম্পন্ন
  • ২৩ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৩ জুলাই ২০২৬
বহিষ্কৃত গাজী নজরুলের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চি…
  • ২৩ জুলাই ২০২৬
৬ বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির ম…
  • ২৩ জুলাই ২০২৬