আরেক দফায় বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

২৩ মে ২০২১, ০৭:০০ PM
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি © ফাইল ছবি

করোনা পরিস্থিতির কারণে দেশে চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় আরেক দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা থাকলেও চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে স্কুল-কলেজের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা করে ঘোষণা দেয়া হবে।

জানা গেছে, যেহেতু আগামী জুন মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করা হচ্ছে, সেহেতু নতুন করে আরও এক সপ্তাহ বৃদ্ধির চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে যদি লকডাউন তুলে দেয়া হয় তাহলে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি শুরু করা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে বেশি গুরুত্ব দিয়ে সপ্তাহে ছয় দিন তাদের ক্লাস নেয়া হবে। অন্য স্তরের শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস নেয়া হলেও অনলাইন ও অফলাইনে চলবে নিয়মিত ক্লাস।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন রবিবার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে ঘোষণা দেয়া হবে।

নতুন করে আরও কতদিন ছুটি বাড়ানো হবে জানতে চাইলে তিনি বলেন, কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানানো হবে বলে জানান তিনি।

এদিকে গত ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তবে নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটি বাড়িয়ে তা ২৯ মে পর্যন্ত করা হয়।

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি বাড়তে বাড়তে এ পর্যন্ত এসেছে।

শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
আসমানে শাওয়ালের নতুন হেলাল
  • ২০ মার্চ ২০২৬
ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence