করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে আক্রান্ত

২৩ মে ২০২১, ০৩:৫০ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছি ১২ হাজার ৩৭৬ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে।

রবিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ২০ হাজার ৬১২টি।

এর আগে গতকাল শনিবার দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন এক হাজার ২৮ জন।

দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬
ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা ব্যবস্থা নিবে চীন
  • ১৪ এপ্রিল ২০২৬
‘১০ টাকা’ নিয়ে দুই শিশুর ঝগড়া, ভাতিজার হাতে চাচি খুন
  • ১৪ এপ্রিল ২০২৬
আউটলুক লাইট বন্ধের যে নির্দেশনা দিল মাইক্রোসফট
  • ১৪ এপ্রিল ২০২৬