অর্ধেক গ্রাহককে বসিয়ে খাওয়াতে পারবে হোটেল–রেস্তোরাঁয়

২৩ মে ২০২১, ০১:১১ PM
৫০ শতাংশ আসনে গ্রাহক বসানোর সুযোগ দেওয়া হলো

৫০ শতাংশ আসনে গ্রাহক বসানোর সুযোগ দেওয়া হলো © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে ধারণক্ষমতার অর্ধেক আসনে গ্রাহকসেবা প্রদান করা যাবে।

আজ রবিবার (২৩ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিধিনিষেধ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে গতকাল শনিবার (২২ মে) আজ থেকে দেশের সব রেস্টুরেন্ট পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। স্বাস্থ্যবিধি মেনেই রেস্টুরেন্ট চালু করতে চান মালিকেরা। না হলে থালা-বাটি নিয়ে প্রেসক্লাবের সামনে দাঁড়াবেন— এমন ঘোষণাও দেওয়া হয়।

করোনার সংক্রমণ প্রতিরোধে আজ পর্যন্ত যে বিধিনিষেধ আছে, তাতে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও কেউ সেখানে বসে খেতে পারেন না। শুধু খাবার কিনে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এবার ৫০ শতাংশ আসনে গ্রাহক বসানোর সুযোগ দেওয়া হলো।

দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬
ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা ব্যবস্থা নিবে চীন
  • ১৪ এপ্রিল ২০২৬
‘১০ টাকা’ নিয়ে দুই শিশুর ঝগড়া, ভাতিজার হাতে চাচি খুন
  • ১৪ এপ্রিল ২০২৬
আউটলুক লাইট বন্ধের যে নির্দেশনা দিল মাইক্রোসফট
  • ১৪ এপ্রিল ২০২৬