সাঙ্গু নদীতে সাঁতার কাটতে নেমে কলেজছাত্র নিখোঁজ

২১ মে ২০২১, ০৮:২২ AM
মো. ফারহান

মো. ফারহান © টিডিসি ফটো

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে সাঁতার কাটতে গিয়ে মো. ফারহান (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর দেড়টার দিকে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাঙ্গু নদীর বাইদ্যাখালি পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হন।

ফারহান চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট ফরিদা পাড়ার জামাল খানের ছেলে এবং হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ফায়ার সার্ভিসের ডুবুরী দল টানা আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে ব্যর্থ হয়ে অভিযান সমাপ্ত করেন।

জানা যায়, নিখোঁজ ফারহান গত বুধবার রাতে খাগরিয়ার মৈশামুড়ায় বন্ধু মো. তুহিনের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার ফারহানসহ ৪ বন্ধু মিলে সাঙ্গু নদীতে সাঁতার কাটতে যান।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ফারহান বন্ধুদের সাথে প্রথমে নদীতে পানি কম থাকায় হেঁটে পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যান। পরে ওখান থেকে ফেরার সময় বাইদ্যাখালি পয়েন্টে গভীর পানিতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান। প্রথম দিকে স্থানীয়রা হাতজাল দিয়ে খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছি। ডুবুরী দল এনে টানা আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কলেজ ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬