অধিকাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংস্কার শুরু

১৭ মে ২০২১, ০৭:১৯ PM
বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় © লোগো

বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার শুরু হয়েছে। ইতিমধ্যে ৪০টির সংস্কার শুরু হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরো পড়ুন শিক্ষার্থীদের টিকা নিশ্চিতের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে

তিনি বলেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই একটা বক্তব্য আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কারের কাজ করতে হবে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে, ৪৯টি ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি ৪০টির মতো সংস্কার শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এসব কাজ শেষ করার নির্দেশনা আছে।

তিনি আরো বলেন, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া চলছে। তাই শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে।

আরো পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে যা সিদ্ধান্ত হলো

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা।

সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ মে থেকে স্কুল-কলেজ খোলার কথা ছিল। বিশ্ববিদ্যালয় খোলার কথা ২৪ মে। কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে সরকারকে।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। এরপর থেকে দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ।

আরো পড়ুন দেশে ১৫৭টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে: মন্ত্রিপরিষদ সচিব

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close