বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

১৬ মে ২০২১, ০৮:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুজন হলেন- ওই গ্রামের রবি দাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫) ও ছেলে অরুন রবিদাস (১১)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে কুবাজপুর গ্রামের কিশোর অরুন রবিদাস বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। ওই পুকুরে বিদ্যুতের তার পড়ে থাকায় অরুন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে ছুটে আসেন মা চান মতি। ছেলেকে রক্ষায় পুকুরে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কুবাজপুর গ্রামের বাসিন্দা রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মিলাদ মিয়া বলেন, বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে প্রথমে ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল সাহাদাত বলেন, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মৃত ঘোষণা করা হলে স্বজনেরা লাশ নিয়ে যান।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close