ফেরিতে নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা দিতে আইনি নোটিশ

১৩ মে ২০২১, ০৪:২৪ PM
লিগ্যাল নোটিশ

লিগ্যাল নোটিশ © ফাইল ফটো

শিমুলিয়া ঘাটে ফেরিতে পদদলিত হয়ে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া ফেরিতে চলাচল করা যাত্রীদের ইন্স্যুরেন্সের আওতায় আনার অনুরোধ করা হয়েছে। যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে  ভুক্তভোগীর পরিবার ক্ষতিপূরণ পায়।

বৃহস্পতিবার (১৩ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার ইমেইল ও কুরিয়ারের মাধ্যমে এই নোটিশ পাঠান। মানবাধিকার সংস্থা ল' অ্যান্ড লাইফের পক্ষ থেকে নোটিশটি পাঠানো হয়।

নৌ-পরিবহন সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও স্বরাষ্ট্র সচিবকে নোটিশটি পাঠানো হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে এই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

বুটেক্সে তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
  • ০৮ এপ্রিল ২০২৬
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
close